শিক্ষক আজাদুর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৬:১০:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / 60
রাজবাড়ী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক কেএম আজাদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তার প্রতিবাদে এবং অভিযুক্ত শিক্ষক মোস্তফা কামালের শাস্তির দাবিতে মানববন্ধ করেছে কলেজের শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টায় কলেজ চত্ত¡রে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে শিক্ষক আজাদুর রহমানকে লাঞ্ছিত করার ঘটনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠিত তিন সদস্যের একটি তদন্ত কমিটি একই দিন সরকারি কলেজ পরিদর্শনে আসেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল এর আগে আরো তিন শিক্ষকের গায়ে হাত তুলেছেন। গত ১৫ অক্টোবর বিকেলে মোস্তফা কামাল হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আজাদুর রহমানকে মারধর করেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা তদন্ত কমিটির সদস্যদের কাছে গিয়ে অনতিবিলম্বে এর বিচারের দাবি জানান।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠিত তদন্ত কমিটির প্রধান মাউসির উপ পরিচালক মো. শওকত হোসেন। সদস্যরা হলেন মাউসির ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মো. নুরুজ্জামান ও সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান।


























