রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

চট্টগ্রাম বন্দরে গাড়িতে বাড়তি মাশুল স্থগিত

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০৫:১৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 98

চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী যানবাহনের বর্ধিত গেট পাস ফি (বাড়তি মাশুল) স্থগিত করেছে বন্দর কর্তৃপক্ষ। এতে বন্দরে নতুন ট্যারিফ শিডিউলে গাড়ি ফি বৃদ্ধির কারণে সৃষ্ট অচলাবস্থা সাময়িকভাবে নিরসন হলো।

রোববার বিকেলে পরিবহন শ্রমিক ও মালিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে বর্ধিত ফি স্থগিত থাকবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সুপারিশসহ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে, অনুমোদন হলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে বৈঠকের পর শ্রমিক ও মালিকরা কাজে ফিরবেন। বন্দরে প্রায় ৬ হাজার ট্রাক ও কাভার্ড ভ্যান অপেক্ষা করছে, যা দ্রুত ডেলিভারি ও রপ্তানিতে নিয়োজিত হবে।

এর আগে ১৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ি প্রবেশ ফি ৫৭ টাকা থেকে ২৩০ টাকা করা হলে মালিক-শ্রমিকরা কনটেইনার পরিবহন বন্ধ রাখেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চট্টগ্রাম বন্দরে গাড়িতে বাড়তি মাশুল স্থগিত

প্রকাশের সময় : ০৫:১৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫