গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট
ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৫:০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / 106
রাজবাড়ীর কালুখালীতে মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ অভিযানে ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ৭ কেজি ইলিশ হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
রবিবার (১৯ অক্টোবর) সকালে এ অভিযানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বক্কর সিদ্দিক।
এসময় কালুখালী থানা পুলিশের একটি টিম ও উপজেলা মৎস্য অফিসের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন হাটবাজারে জেলেদের সচেতন করতে প্রচার প্রচারনা চালাচ্ছি। তার পরেও কিছু মৌসুমি জেলে নদীতে অবৈধভাবে মা ইলিশ ধরার চেষ্টা করছে। আমরা এ ধরনের অভিযান অব্যাহত রেখেছি। ইতিপূর্বে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কয়েকজন জেলেকে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
Tag :


























