Dhaka ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা ৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ মধুখালীতে অগ্নিকাণ্ডে ডেকরেটর প্রতিষ্ঠানের শোরুম ও গুদামঘর পুড়ে ছাই ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা

গান আলোচনায় পালিত হলো লালন ফকিরের মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০১:৩৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 88

 আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজবাড়ীতে লালন ফকিরের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য প্রমুখ। বক্তৃতা করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আবু জিহাদ আনসারী, প্রভাষক অনিরুদ্ধ মন্ডল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, লালন ফকিরের দর্শন মানবতার শিক্ষা দেয়। তিনি মানুষে মানুষে ভেদাভেদ ভুলে ভালোবাসা, সহনশীলতা ও সত্যের পথে চলার আহŸান জানিয়েছেন। তাঁর ভাবধারা আজও প্রাসঙ্গিক এবং সমাজে সাম্য ও মানবিকতার বার্তা পৌঁছে দেয়।

আলোচনা শেষে স্থানীয় শিল্পীরা লালনের গান পরিবেশন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গান আলোচনায় পালিত হলো লালন ফকিরের মৃত্যুবার্ষিকী

প্রকাশের সময় : ০১:৩৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫