Dhaka ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে যশোরবাসী মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের আগাম সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী জামায়াত-আওয়ামী লীগের ‘পুরোনো প্রেম’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের মাজবাড়ীর বাগগাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বাবু মোল্লার উঠান বৈঠক বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী কালুখালীতে এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ নাটকের আলোয় রাজবাড়ী, শুরু হলো ‘নন্দনপার্বণ’

প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চট্টগ্রাম ইপিজেডের আগুন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 93

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ১৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে আরও কিছু সময় লাগবে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট এখনও কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ৮তলা ভবনের ৭তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানি নামে দুটি প্রতিষ্ঠান রয়েছে। সাততলায় থাকা গুদাম থেকেই আগুনের উৎপত্তি হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অ্যাডামস ক্যাপে টাওয়েল ও ক্যাপ এবং জিহং মেডিকেলে সার্জিকেল গাউনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করা হয়। আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে, এতে আশপাশের কয়েকশ মিটার দূর থেকেও আগুনের তাপ অনুভূত হয়।

অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবি যোগ দিলেও আগুনের তীব্রতায় সবাই একপ্রকার অসহায় হয়ে পড়ে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা জানান, “সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নির্বাপণে এখনো সময় লাগবে।” আগুনের কারণ এখনও জানা যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চট্টগ্রাম ইপিজেডের আগুন

প্রকাশের সময় : ১০:১৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫