Dhaka ০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারকার্য চলাকালীন বিচারকের আইফোন-এটিএম কার্ড চুরি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 121

 কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস কামরা (চেম্বার) থেকে আইফোনসহ দুটি মোবাইল ফোন, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আদালত পরিচালনাকালীন সময়ে বিচারক তার খাস কামরায় দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ রেখে যান। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ব্যাগ থেকে ফোন, মানিব্যাগ, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং সরকারি কাগজপত্র চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া ফোনের মধ্যে একটি আইফোন-১৪ ও অন্যটি ভিভো-১২; আনুমানিক মূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা।

বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বলেন, আদালত চলাকালীন বিচারকরা নিয়মিত মোবাইল ফোন ও মানিব্যাগ খাস কামরায় রাখেন। রোববারও একইভাবে রাখেন জজ মহোদয়। ওই সুযোগে অজ্ঞাত চোর দরজা খুলে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। এটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুখ হোসেন বলেন, মামলাটি রুজু করা হয়েছে। চুরি হওয়া সামগ্রী উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিচারকার্য চলাকালীন বিচারকের আইফোন-এটিএম কার্ড চুরি

প্রকাশের সময় : ১১:০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫