Dhaka ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

সড়কে মাছের পোনা ছেড়ে হাসনাত আবদুল্লাহর অভিনব প্রতিবাদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 83

কুমিল্লার দেবিদ্বারে খানাখন্দে ভরা সড়কের দুরবস্থার প্রতিবাদে সড়কে মাছের পোনা ছেড়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার সকালে দেবিদ্বার উপজেলার কাচিসার এলাকায় গণসংযোগকালে দেবিদ্বার-চান্দিনা সড়কে জমে থাকা পানিতে তিনি মাছের পোনা অবমুক্ত করেন।

দেবিদ্বার-চান্দিনা সড়কটি দুটি উপজেলার সংযোগ সড়ক হওয়াসহ ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সঙ্গেও যুক্ত। প্রায় ১৪.৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বড় বড় গর্তে পরিণত হয়েছে। বৃষ্টিতে এসব গর্তে পানি জমে চরম ভোগান্তির সৃষ্টি হয়, দুর্ঘটনাও ঘটে নিয়মিত।

এই পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার মানুষ চলাচল করে। কয়েক দিন আগে এক শ্রমিক দুর্ঘটনায় মারা গেছেন। যদি সড়ক সংস্কার না করা হয়, তাহলে বরং এখানে মাছ চাষ করুন—অন্তত মানুষ মাছ খেতে পারবে।”

তার এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারাও একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সড়কে মাছের পোনা ছেড়ে হাসনাত আবদুল্লাহর অভিনব প্রতিবাদ

প্রকাশের সময় : ০২:৪৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫