Dhaka ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:০০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / 76

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন। বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে তিনি যান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া হঠাৎ মাজার জিয়ারতের ইচ্ছা প্রকাশ করেন। তাই আগে থেকে কোনো রাজনৈতিক নেতাকে জানানো হয়নি। রাত ১১টা ১৫ মিনিটে তিনি মাজার জিয়ারত শেষে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে যান।

বিএনপির এক নেতা জানান, খালেদা জিয়া সর্বশেষ ২০১৮ সালে কারাগারে যাওয়ার আগে মাজার জিয়ারত করেছিলেন। দীর্ঘ অসুস্থতার পর এখন তিনি আগের তুলনায় বেশ সুস্থ আছেন।

চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। কিছুটা খাওয়া-দাওয়া করছেন। চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতিও রয়েছে। মেডিকেল বোর্ডের অনুমতি পেলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

প্রকাশের সময় : ০৮:০০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫