গুরুত্বপূর্ণ সংবাদ:
কুমিল্লা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০২:৪৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / 96

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌরসভা এলাকার ফুলতলা এলাকায় মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়লে উভয় লেনে যানজট সৃষ্টি হয়। ধীরে ধীরে এটি প্রায় ১০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
যানজটে আটকে থাকা যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েছেন। মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আলী জানান, সড়কের অবস্থা নাজুক হওয়ায় খানাখন্দে একটি ট্রাক বিকল হলে যানজট সৃষ্টি হয়। পুলিশ সেই ট্রাক উদ্ধারের চেষ্টা করছে এবং দ্রুত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার আশা প্রকাশ করেছেন।
Tag :

























