Dhaka ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

আবরার ফাহাদের শাহাদতবার্ষিকীতে শিবিরের ৪ কর্মসূচি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 123

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ ঘোষণা ও তা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটি উপলক্ষে চারটি কর্মসূচি পালন করা হবে—
১. শাখাভিত্তিক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
২. ক্যাম্পাসে নিপীড়নবিরোধী সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন।
৩. ফ্যাসিবাদী আমলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনের চিত্র তুলে ধরা ও আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ।
৪. ক্যাম্পাসে নিপীড়ন ও আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাটফর্মে লেখালেখি।

ছাত্রশিবির জানিয়েছে, আবরার ফাহাদের শাহাদত দিবসকে কেন্দ্র করে তারা এই দিনটিকে ‘নিপীড়নবিরোধী দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে এ দিনটিকে ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ছাত্রশিবিরের সব মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আবরার ফাহাদের শাহাদতবার্ষিকীতে শিবিরের ৪ কর্মসূচি

প্রকাশের সময় : ১০:২৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫