গুরুত্বপূর্ণ সংবাদ:
গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০২:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 109
রাজবাড়ীর ডিবি পুলিশ রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর থেকে শনিবার রাত ৮টার দিকে গাঁজাসহ মো. মিজু মোল্লা (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার চর শ্যামনগর গ্রামের মৃত হেলাল মোল্লার ছেলে।
রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি মো. মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌনে ৮টার দিকে রাজবাড়ী জেলার সদর থানাধীন রাজাপুর সাকিনস্থ আইড়া ব্রীজ এলাকা থেকে মিজু মোল্লার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতাকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
Tag :


























