Dhaka ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কোনো ফি দিতে হবে না গাজীপুরে আবারও ওষুধ কারখানায় আগুন নদীতে ধরা পড়া ৯০ কেজির বাঘাইড় বিক্রি ১ লাখ ৩৫ হাজারে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কালীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, সম্প্রীতি বজায় রাখার আহ্বান কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫ নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

গণতন্ত্র উত্তরণে বিশ্বের সমর্থন রয়েছে : ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 84

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়ায় গোটা বিশ্বের সমর্থন রয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, “আমাদের বার্তা একটাই— এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ অনুযায়ী প্রস্তুতি নেবো। আজকে গণতন্ত্র উত্তরণের বিষয়টিতে বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থন রয়েছে।”

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হিসেবে তিনি নিউইয়র্ক যান। বিএনপি মহাসচিব জানান, অধিবেশনে অংশগ্রহণ ও বিভিন্ন বৈঠক বাংলাদেশের জন্য ইতিবাচক হয়েছে এবং এই সফর সফল হয়েছে।

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য প্রদর্শনের জন্য কয়েকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশের কথা বিশ্বের কাছে পৌঁছে গেছে, যা গণতন্ত্রের জন্য ভালো হয়েছে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গণতন্ত্র উত্তরণে বিশ্বের সমর্থন রয়েছে : ফখরুল

প্রকাশের সময় : ০৯:৫০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫