Dhaka ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় অবাধে ইলিশ শিকার অনেক বাচ্চাকে চুমা দিয়েছি, আমারে মারার সাহস আছে: ক্বারী তাশরীফ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে নগদ টাকা, স্বর্ণ ও ১৮ দেশের মুদ্রা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে জড়িয়ে ধরতেই ভেঙে গেল স্ত্রীর বুকের একাধিক পাঁজর, ভিডিও ভাইরাল আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী সীমান্তে ভ্যানচালককে মারধর, বিএসএফকে ক্ষমা চাইতে বিজিবির কড়া বার্তা ‘অর্থনীতির শক্তিশালী খাত হতে পারে ‌সৃষ্টিশীল কাজের বাণিজ্যিক সম্ভাবনা’ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

শিশুহত্যার অভিযোগে পরকীয়া প্রেমিকসহ মাকে গ্রেপ্তারের দাবি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / 110

বরগুনার তালতলীতে তিন বছরের শিশু শাহাদাতকে নদীতে ফেলে হত্যার অভিযোগে অভিযুক্ত মা মারজিয়া আক্তার (২৩) ও তার পরকীয়া প্রেমিকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও নিহত শিশুর পরিবার।

শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার বড় অঙ্কুজানপাড়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। তারা বলেন, “একজন মা হয়ে সন্তানের এমন নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

নিহত শিশুর পিতা শাহিন অভিযোগ করেন, থানায় মামলা করতে গেলে পুলিশ দায়িত্ব এড়িয়ে নৌ পুলিশের কাছে পাঠিয়েছে। নৌ পুলিশ আবার থানার কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে। এতে সঠিক বিচার থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, মারজিয়া শিশু শাহাদাতকে হত্যা করে প্রেমিকের সঙ্গে পালিয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

তালতলী থানার ওসি মো. শাহজালাল জানান, নদীতে কোনো লাশ পাওয়া গেলে নৌ পুলিশ এ বিষয়ে মামলা দায়ের করে। এ ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, মারজিয়ার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছে এবং পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। অভিযুক্তকে আটক করা গেলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সকালে উপজেলার নিশানবাড়িয়া সংলগ্ন বুড়ীশ্বর নদী থেকে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিশুহত্যার অভিযোগে পরকীয়া প্রেমিকসহ মাকে গ্রেপ্তারের দাবি

প্রকাশের সময় : ০৮:৫৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫