গুরুত্বপূর্ণ সংবাদ:
মসজিদ নিয়ে কটূক্তি, বিএনপি নেতা বহিষ্কার
জনতার আদালত অনলাইন
- প্রকাশের সময় : ১১:৫৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / 93
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাংগীপাড়া ইউনিয়নের আল হারামাইন মসজিদ ও মুসল্লিদের নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা রেজুয়ানুল হক মানিককে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সৃষ্ট তীব্র ক্ষোভ ও উত্তেজনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর চৌরঙ্গী হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও যুবদলের বর্ধিত সভার সময় ইশার নামাজের আজানের সময় সভা চলতে থাকায় মুসল্লিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরের দিন সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে রেজুয়ানুল হক মানিক মসজিদ ও মুসল্লিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এতে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়।
দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় জেলা বিএনপি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মানিককে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন।
Tag :
























