Dhaka ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াত

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০৪:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 107

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় লোগো পরিবর্তন করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন লোগো প্রকাশ করা হতে পারে।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, দলটির প্রতীক দাঁড়িপাল্লা রেখে কিছুটা জাতীয় পতাকার আদলে নতুন লোগো ডিজাইন করা হচ্ছে। তবে কোন লোগোটি চূড়ান্তভাবে ব্যবহার করা হবে, তা এখনও নির্ধারণ হয়নি।

রোববার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে নতুন লোগোর কিছু নমুনা দেখা গেছে। মাওলানা আব্দুল হালিম বলেন, “আজকের লোগো ছবিতে ভুলবশত চলে এসেছে; চূড়ান্ত লোগো কিছুদিনের মধ্যে ঘোষিত হবে।”

তিনি আরও বলেন, আগের লোগো কখনো অফিসিয়ালি ব্যবহার করা হয়নি, বিভিন্ন গণমাধ্যমে তা চলতো। নতুন লোগো চূড়ান্ত হলে তা অফিসিয়াল প্রতীক হিসেবে ব্যবহৃত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াত

প্রকাশের সময় : ০৪:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫