Dhaka ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

উৎসব উদযাপনের পাশাপাশি সম্প্রীতির বার্তা দেওয়ার আহ্বান তারেক রহমানের

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০৩:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 90

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে উৎসব উদযাপনের পাশাপাশি সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের আবহমান ধর্মীয়-সামাজিক মূল্যবোধে বিভিন্ন ধর্মাবলম্বীর পারস্পরিক বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব নিহিত।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রোববার (২৮ সেপ্টেম্বর) তারেক রহমান হিন্দু সম্প্রদায়কে নিশ্চিন্তে উৎসব উদযাপনের পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

তারেক রহমান আরও উল্লেখ করেন, রাষ্ট্র ও সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। তিনি ধর্মীয় সম্প্রীতির প্রতি গুরুত্ব দিয়ে বলেন, অমুসলিম নাগরিকদের অধিকার খর্ব করা হলে কেয়ামতের দিনে এর বিরুদ্ধে লড়াই হবে।

তিনি সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উৎসব উদযাপনের পাশাপাশি সম্প্রীতির বার্তা দেওয়ার আহ্বান তারেক রহমানের

প্রকাশের সময় : ০৩:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫