হারানো মোবাইল উদ্ধারে জেলা পুলিশের সফলতা
- প্রকাশের সময় : ০৩:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 107
রাজবাড়ী জেলা পুলিশ ১০৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল মালিকদের কাছে হস্তানন্তর করেন ।
জানা যায়, জেলার পাঁচটি থানায় করা জিডির সূত্র ধরে সদর থানা থেকে ৫২টি, গোয়ালন্দঘাট থানা থেকে ১৪টি, পাংশা মডেল থানা থেকে ১২টি, কালুখালী থানা থেকে ১৪টি এবং বালিয়াকান্দি থানা থেকে ১২টি মোট ১০৪টি মোবাইল উদ্ধার করা হয়। পরে ফোনগুলো যাচাই-বাছাই শেষে মালিকদের কাছে ফেরত দেওয়া হয়।
এসময় রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে নিয়মিত কাজ করছে। সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস টিম এ কাজে নিয়োজিত রয়েছে। হারানো ফিরিয়ে দিতে পেরে তারা আনন্দিত।
মোবাইল ফিরে পেয়ে মালিকরা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।


























