Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ভারতের সর্বশ্রেষ্ঠ গুপ্তচর প্রধানকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা নওগাঁয় ৪০ কেজির বেশি কষ্টিপাথরের দুই মূর্তি উদ্ধার কালুখালীতে ৭৪টি চায়না দুয়ারি জাল ধ্বংস, একজনের কারাদণ্ড এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে জাককানইবির শিক্ষার্থীদের ত্রিশালের পাঁচটি স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান  কালুখালীর মাঝবাড়ী আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী

পাংশায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার বরিশালে, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 139

রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল বরিশাল থেকে উদ্ধার করা হয়েছে। এসময় চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গত শনিবার রাতে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলারা বাজার এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করে। তারা হলো বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের মো. আব্দুল মালেক সরদারের ছেলে জহিরুল ইসলাম রনি ও একই উপজেলার মাহিলারা গ্রামের রনজিত চন্দ্র মন্ডলের ছেলে খোকন মন্ডল।

পাংশা থানা ও র‌্যাব-১০ সূত্র জানায়, পাংশার বাসিন্দা আতিকুর রহমান কুতুব গত শনিবার দুপুর ১টার দিকে তার মোটরসাইকেলটি পাংশা মডেল মসজিদের নীচে রেখে নামাজ পড়তে যান। ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। পরে তিনি পাংশা থানায় মামলা করেন।

র‌্যাব জানায়, মামলা দায়েরের পর বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর তারা মোটরসাইকেলটি উদ্ধারে কাজ শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে বরিশাল থেকে চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। উদ্ধার মোটরসাইকেল ও গ্রেপ্তার দুজনকে পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাংশা থানার এসআই শরিফুল ইসলাম জানান, রোববার আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার বরিশালে, গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৩:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫