Dhaka ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন

বিএনপি সবসময় মানুষের পাশে থাকে : টুকু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 104

দেশ গঠনে বিএনপি সবসময় জনগণের পাশে থাকে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।

তিনি বলেন, ‘জনগণের জন্য রাজনীতি করা দল বিএনপি জনগণকে সাথে নিয়েই জনগণের সমস্যা সমাধান করবে। আধুনিক বাংলাদেশ গড়তে আগামীতে শিশুবেলা থেকে যোগ্য নাগরিক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিএনপির। এজন্য শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলার পাশাপাশি সব মৌলিক চাহিদা পূরণেরও উদ্যোগ নেয়া হবে।’

বুধবার (২৪ সেপ্টেম্বর) টাঙ্গাইল শহরের আকুর-টাকুর পাড়া স্টেডিয়ামের সেতু-সংলগ্ন এলাকায় দু’ শিশু পানিতে ডুবে নিখোঁজের ঘটনায় অভিভাবকদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ওই দুর্ঘটনায় মেহেদী হাসান (৮) ও আদিব (৯) নামক দু’ শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ডুবুরিরা উদ্ধারকাজ পরিচালনা করছেন।

টুকু বলেন, ‘নদী-নালা, খাল-বিলের দেশে শিশুদের ছোটবেলা থেকেই সাঁতার শেখানো দরকার। তাদরেকে ছোটবেলা থেকেই সব ধরনের প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব। আগামী দিনে এসব বিষয়কে সামনে রেখে আধুনিক নগরায়ন ঘটাতে হবে।’

তিনি বলেন, ‘একা দেশ বদলানো সম্ভব নয়, তবে সদিচ্ছা থাকলে জনগণকে সাথে নিয়ে সবার মধ্যে দেশ বদলের ইচ্ছা জাগিয়ে দিয়েই প্রকৃত পরিবর্তন সম্ভব। আমি আমার জায়গা থেকে, আমার এলাকায় সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাব।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপি সবসময় মানুষের পাশে থাকে : টুকু

প্রকাশের সময় : ১১:০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫