Dhaka ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন

‘এই সময়’-কে সাক্ষাৎকার দেওয়ার কথা অস্বীকার করলেন মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 87

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তিনি ভারতীয় গণমাধ্যম এই সময়-কে কোনো সাক্ষাৎকার দেননি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি বলেন, ওই গণমাধ্যম তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে। জামায়াতে ইসলামীকে ৩০ আসন দেওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি বলেও স্পষ্ট করেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ফখরুল বলেন, ‘এই সময়’-এর সঙ্গে আমার কথা হয়েছে ঠিকই, কিন্তু কোনো সাক্ষাৎকার দিইনি। আর আমি এ ধরনের কোনো কথাও বলিনি।

এদিকে জেএফকে বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় ফখরুল আওয়ামী লীগকে দায়ী করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এ ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ অন্যায়ের জন্য অনুশোচনা করে না।

তার পোস্টে আরও লেখেন, আওয়ামী লীগ আজ পর্যন্ত যা করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।

ঘটনাস্থলে ফখরুলসহ বিএনপি ও এনসিপির নেতারা উপস্থিত ছিলেন। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি ও বিক্ষোভ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ডিম নিক্ষেপের ঘটনায় যুবলীগকর্মী মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। তার বিরুদ্ধে বিএনপির এক কর্মীকে ছুরি দিয়ে হামলার অভিযোগও রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘এই সময়’-কে সাক্ষাৎকার দেওয়ার কথা অস্বীকার করলেন মির্জা ফখরুল

প্রকাশের সময় : ১০:৪৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫