গুরুত্বপূর্ণ সংবাদ:
এনসিপির জন্য ইসির তালিকায় নেই শাপলা প্রতীক
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৩:২৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 94
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি করলেও দলটির জন্য শাপলা প্রতীক অনুমোদিত নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “প্রতীকের যে তালিকা আছে, সেখানে শাপলা প্রতীক নেই। তাই এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব দিতে হবে। বিষয়টি দু’পক্ষের সম্মতিতে নিষ্পত্তি হবে।”
তিনি আরও জানান, এনসিপি কর্তৃপক্ষও জানে যে শাপলা প্রতীক বিধিমালায় নেই। তাই কমিশন তাদের বিকল্প প্রস্তাবের জন্য অপেক্ষা করছে।
Tag :




















