Dhaka ০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন

‘নির্বাচন পরিচালনায় আওয়ামী দোসরদের সম্পৃক্ত করা যাবে না’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 73

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পরিচালনায় আওয়ামী লীগের ঘনিষ্ঠ বা “দোসর” কর্মকর্তাদের সম্পৃক্ত করা যাবে না।

তিনি সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন। সেখানে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা দিল্লির মদদে বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন এবং তার “প্রেতাত্মারা” এখনও সচিবালয়ে সক্রিয় রয়েছে। এসব কর্মকর্তাদের কারণেই ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন বিতর্কিত হয়েছে বলে তিনি দাবি করেন।

ফারুক প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ করে বলেন, ২০২৬ সালের নির্বাচন যাতে নিরপেক্ষভাবে হয়, সে জন্য আওয়ামী ঘনিষ্ঠ বিতর্কিত কর্মকর্তাদের দায়িত্বে না রাখা জরুরি।

নিজের রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছে, প্রাণ হারিয়েছে, নির্যাতন সহ্য করেছে। এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে।

এ সময় তিনি পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতির দাবি নিয়ে আন্দোলনরত দলগুলোকেও পরামর্শ দেন জনগণের ভোটে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সংবিধান সংশোধনের মাধ্যমেই এ ব্যবস্থা চালু করা সম্ভব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘নির্বাচন পরিচালনায় আওয়ামী দোসরদের সম্পৃক্ত করা যাবে না’

প্রকাশের সময় : ১০:৩৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫