Dhaka ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন নুরুল হক নুর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 94

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা দেন।

তার সঙ্গে রয়েছেন ব্যক্তিগত চিকিৎসক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন।

এর আগে দলটির পক্ষ থেকে জানানো হয়, গত ২৯ আগস্ট গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলায় গুরুতর আহত হন নুর। দীর্ঘ ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজ ও পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয়।

গণঅধিকার পরিষদ জানায়, সরকারের পদক্ষেপের প্রশংসা করলেও এখনো হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করছে। দলটির নেতারা সতর্ক করেছেন, দ্রুত বিচারমূলক পদক্ষেপ না নিলে তারা রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন নুরুল হক নুর

প্রকাশের সময় : ১১:২১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫