Dhaka ০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 88

পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, সঞ্জীবণী প্রশিক্ষণের মেয়াদ ও ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাকর্মীরা।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয়ের বাদামতলায় সমাবেশ শুরু হয়। পরে তারা মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় জনপ্রশাসনের সিনিয়র সচিবের দপ্তরের সামনেও জড়ো হন বিক্ষোভকারীরা।

তাদের মূল দাবির মধ্যে রয়েছে—পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, সঞ্জীবণী প্রশিক্ষণের মেয়াদ ১০ দিন করা, প্রশিক্ষণ ভাতা ২০ হাজার টাকা নির্ধারণ, পরিবারের ছয়জনের জন্য রেশন চালুর ব্যবস্থা করা ইত্যাদি।

সমাবেশে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদীউল কবিরসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন। অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. মোরশেদও সমাবেশে বক্তব্য রাখেন।

বিক্ষোভ শেষে তারা দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিভিন্ন দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

প্রকাশের সময় : ১২:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫