গুরুত্বপূর্ণ সংবাদ:
বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৪৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 94
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ বাগদান সম্পন্ন করেছেন। পাত্রী শ্যামলী সুলতানা জেদনী, যিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) ও মিডিয়া সেলের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়।
নোয়াখালীর হাতিয়ার সন্তান হান্নান মাসউদ শুক্রবার সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি পবিত্র ওমরা পালন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ ও এনসিপি ডায়াসপোরা উইং মধ্যপ্রাচ্য শাখাকে সুসংগঠিত করার বিষয়ে সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
Tag :






















