গুরুত্বপূর্ণ সংবাদ:
যাত্রাবাড়ীতে বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১০:৩৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 112
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন— মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তুহিনের শরীরের ৪৭ শতাংশ, তানভীরের ৪০ শতাংশ, ইভার ১৫ শতাংশ এবং তাওহীদের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজনকে ভর্তি রাখা হয়েছে, তাওহীদকে অবজারভেশনে রাখা হয়েছে।
তুহিনের শ্যালিকা ফারজানা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ এসি বিস্ফোরণে আগুন ধরে যায়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
Tag :






















