Dhaka ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন

নিম্নকক্ষে পিআর চাই না: নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 96

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর বিরোধিতা করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদের বিকল্প নেই। আমরা নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে পিআর পদ্ধতি চাই।

এ সময় নাহিদ ইসলাম স্পষ্ট করে জানান, এনসিপি কোনো জোটে যাচ্ছে না। জামায়াতসহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গেও তারা নেই। তিনি বলেন, আমরা স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবো।

যৌথ নির্বাচনের প্রস্তুতির প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, আমরা যেহেতু গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে চাই, তাই যৌথ নির্বাচনের প্রস্তুতির জন্য সবাইকে নির্দেশনা দিয়েছি। অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি গঠন করে আবার মাঠে নামব। প্রতিটি উপজেলায় উঠান বৈঠক কর্মসূচি চলমান থাকবে। ২৪ দফা কর্মসূচি নিয়ে আমরা মানুষের দুয়ারে যাব।

শাপলা প্রতীক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে কোনো যথাযথ যুক্তি নির্বাচন কমিশন দিতে পারেনি। আমরা নিবন্ধন পেতে যাচ্ছি।

তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের অক্ষমতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতার কারণে আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করছে। তার দাবি, সরকারের ভেতর থেকেই তাদের সহায়তা করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিম্নকক্ষে পিআর চাই না: নাহিদ ইসলাম

প্রকাশের সময় : ০৯:৩৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫