Dhaka ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন

জনগণের আস্থা পুনর্গঠন করতে চায় বিএনপি : তারেক রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 92

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণের আস্থা পুনর্গঠন করাই দলের প্রধান লক্ষ্য।

তিনি বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে এ কথা জানিয়েছেন।

তারেক রহমান লিখেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে দলের দায়িত্ব হলো প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্যকে সামনে রেখে বিএনপি তৃণমূল থেকে শুরু করে সমাজের সব শ্রেণি ও পেশার মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে এবং সাংগঠনিক কাঠামো মজবুত করছে।

তিনি উল্লেখ করেন, দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের অভিযোগে ৭ হাজারের বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শৃঙ্খলাবদ্ধতা বিএনপির শক্তি, যা সততা ও জবাবদিহিতার প্রমাণ।

তারেক রহমান বলেন, তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে দলের নীতিমালা বাস্তবায়িত হচ্ছে। তিনি দলের নেতাদের উদ্দেশ্য করে বলেন, “ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ থাকুন এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকুন।”

বিএনপি নেতার মতে, এই প্রচেষ্টার মাধ্যমে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জনগণের আস্থা পুনর্গঠন করতে চায় বিএনপি : তারেক রহমান

প্রকাশের সময় : ১২:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫