বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’ অমিতাভের বাড়ি নিয়ে সম্পত্তির বিরোধ, বৈধতা চ্যালেঞ্জ করলেন ভাইয়ের স্ত্রী চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না যৌন হয়রানির শিকার অভিনেত্রী স্বরার পাশে দাঁড়ানোর কেউ ছিল না ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর দুই প্রতিদ্বন্দ্বী, একজন এশিয়ার বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায় লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায় জবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল ডিসেম্বরজুড়ে বিএনপির কর্মসূচি, থাকছে যেসব আয়োজন

কোটালীপাড়ায় কুকুরের কামড়ে আহত ২১, আতঙ্কে পথচারী

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৭:৫০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 189

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কয়েকটি পাগলা কুকুরের কামড়ে এক শিশুসহ ২১ জন আহত হয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাঙ্গারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে আতঙ্কে রয়েছেন পথচারী ও এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, ভাঙ্গারহাট বাজারের চারিপাশে থাকা ৬টি ব্রীজের উপর দিয়ে চলাচলরত ব্যক্তিদের উপর হঠাৎ করে চড়াও হয়ে কুকুর কামর দেয় । ভাঙ্গার হাট কলেজ রোড থেকে ৪জন, শুটকি মাছের গলি থেকে ৩জন, বড় ব্রিজের উপর থেকে ২জন, বাজারের বিভিন্ন গলি থেকে আরো ১২জন আহত হয়েছেন।

কুকুরের কামড়ে আহদের মধ্যে ৭জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নারিকেল বাড়ী গ্রামের দীপঙ্কর বৈদ্যর ছেলে দীপ্ত বৈদ্য (১২), নিরঞ্জন রায়ের ছেলে সজল রায় (৩৫), সুখ চাঁদ বৈরাগীর ছেলে সুমঙ্গল বৈরাগী (৬০), টিকরিবাড়ী গ্রামের সুধীর রায়ে ছেলে বাক প্রতিবন্ধী রসময় রায় (৪৫), শ্রীফল বাড়ী গ্রামের পরীক্ষিত গাইনের ছেলে অর্জুন গাইন (৫৫)  চালিতাবাড়ী গ্রামের ভূদেব মজুমদারের ছেলে সৈকত মজুমদার (১৬) ও পাইকার বাড়ী গ্রামের সঞ্জীব বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস (২৪)।

ভূক্তভোগীরা ভাঙ্গারহাট মেসার্স মায়া মেডিকেল কর্নার থেকে ৫জন, মা তারা ফার্মেসি থেকে ৯ জন, লামিয়া ফার্মেসি থেকে একজন কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৬জন চিকিৎসা নিয়েছেন।

তবে এ ঘটনার পর থেকে ভাঙ্গারহাট বাজারে লোকজনের যাতায়াত কমে যায়। আসেপাশের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী সজল রায় বলেন, আমি ভাঙ্গারহাট বাজারের  গলি দিয়ে হাঁটতে ছিলাম হঠাৎ পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আমি ফার্মেসি থেকে ইনজেকশন নিয়েছি।

কোটালীপাড়া ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শেখ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সকালে ভাঙ্গারহাট থেকে কুকুরে কামড়ানো ৬ জন রোগী এসেছিল তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় কুকুরের কামড়ে আহত ২১, আতঙ্কে পথচারী

প্রকাশের সময় : ০৭:৫০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫