Dhaka ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন নওগাঁয় ৫০ পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে বিজিবি রাজধানীর মোহাম্মদপুরে দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১ নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা মেসির উঁচিয়ে ধরা বিশ্বকাপ ট্রফি নিলামে তোলা হচ্ছে

‘নির্বাচন কমিশন ভূতের পিঠে চড়েছে’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 85

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, নির্বাচন কমিশন ভূতের পিঠে চড়ে চলছে।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে দলটির পঞ্চগড় জেলা কমিটির দ্বাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এদিন তিনি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশবাসীকে কমিউনিস্ট পার্টির লাল পতাকাতলে আসার আহ্বান জানান।

তিনি বলেন, “ভূতের পা যেমন পেছনে যায়, তেমনি নির্বাচন কমিশনও পেছনের দিকে হাঁটছে। নির্বাচনে জামানতের টাকা ও খরচের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে এই নির্বাচনকে ধনীদের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে। এর জন্য আমরা গণঅভ্যুত্থান করিনি। ৫৪ বছর যারা ক্ষমতায় ছিল তারা নীতিহীন রাজনীতি করেছে।”

জনগণের প্রসঙ্গ টেনে রুহিন হোসেন প্রিন্স বলেন, “অনেক কমিশন গঠন হলো কিন্তু তারা বৈষম্য দূর করা নিয়ে কোন আলোচনা করলেন না। তারা গরিব মেহনতি মানুষের স্বার্থ নিয়ে ভাবে না, তাই আলোচনাও করে না।”

আজ গণতন্ত্র হুমকিতে এবং মবের সন্ত্রাস জনজীবনকে দুঃসহ করে তুলেছে উল্লেখ করে তিনি আরো বলেন, “বাংলাদেশের শ্রমজীবী ও মেহনতি মানুষেরা মাঠে ময়দানে কাজ করে যে অর্থনৈতিক সমৃদ্ধি এনেছে তা বিগত ৫৪ বছর ধরে লুটপাট করে খেয়েছে দুর্বৃত্ত রাজনীতির হোতারা। যার কারণে গণতন্ত্রকে স্থায়ী রূপ দেয়া যায় নি। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তারা কর্তৃত্ববাদী, পরিবারতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছে। এর বিরুদ্ধে বার বার আমরা বুকের তাজা রক্ত দিয়ে বিজয় এনেছি। এবারের গণঅভ্যুত্থানের আকাঙ্খা ছিলো গণতন্ত্র ও বৈষম্যহীনতা।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘নির্বাচন কমিশন ভূতের পিঠে চড়েছে’

প্রকাশের সময় : ০৭:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫