কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
- প্রকাশের সময় : ০৬:৪৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / 272
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রদীপ সরকার (৪০) নামের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার রাঁধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। প্রদীপ বটবাড়ি গ্রামের মৃত ক্ষিতিস চন্দ্র সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে প্রদীপ সরকার বাড়ির পুকুরঘাটে দাঁত ব্রাশ করতে যান। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। এ সময় পুকুরঘাটে তার টুথ ব্রাশ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে এলাকাবাসীর সহায়তায় পুকুরে খোঁজাখুঁজি শুরু হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সকাল ১০টার দিকে স্থানীয়রা জাল ফেলে পুকুর থেকে প্রদীপ সরকারের মৃতদেহ উদ্ধার করেন । এ ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, নিহত প্রদীপ সরকার মানসিক প্রতিবন্ধী। পরিবারের পক্ষ থেকে মৃতদেহের ময়নাতদন্ত না করার আবেদন জানিয়েছে। নির্দেশনা মোতাবেক সিন্ধান্ত নেওয়া হবে।


























