Dhaka ০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন

একাত্তর ইস্যুর ‘সমাধান’ চাইল এনসিপি, জবাবে যা বললেন ইসহাক দার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / 249

বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক এগিয়ে নিতে একাত্তর ইস্যুর ‘সমাধান চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে এ বিষয়ে জোর দিয়েছে তরুণদের নেতৃত্বাধীন নবীন এই রাজনৈতিক দল।
শনিবার (২৩ আগস্ট) বিকালে পাকিস্তান হাইকমিশনে ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এনসিপির সাত সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে আলাপে এসব কথা জানান এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
বৈঠক শেষে এনসিপি সদস্যসচিব আখতার হোসেন সাংবাদিকদের বলেন, এনসিপি মনে করে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল, সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে। আমরা মনে করি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে, যেকোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে একাত্তর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সে প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি।
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক অমীমাংসিত তিনটি বিষয় রয়েছে। বিষয়গুলো হলো একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা প্রদান। অমীমাংসিত এই তিন ইস্যু সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্তরায়।
এ নিয়ে ইসহাক দার কিছু বলেছেন কিনা- জানতে চাইলে আখতার হোসেন বলেন, বিষয়টি পাকিস্তান জানাবে।
একই বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা তাদের বলেছি, একাত্তর বিষয়টি দ্রুত সমাধান করা উচিত। তারা (ইসহাক দারের নেতৃত্বাধীন পাকিস্তানের আলোচক দল) বলেছে, তারা এটাতে প্রস্তুত।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একাত্তর ইস্যুর ‘সমাধান’ চাইল এনসিপি, জবাবে যা বললেন ইসহাক দার

প্রকাশের সময় : ০৮:৩৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫