বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে ২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ৫

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 265

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) ভোররাত পৌনে ৫টার দিকে নগরীর আকবর শাহ থানাধীন সিটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আকাশ (২৮) এবং কালা (২২) নামে দুই জনের নাম জানা গেলেও হতাহত অন্যদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, ‌সিটি গেট এলাকায় রাস্তার পাশে চট্টগ্রাম শহরমুখী হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পতিত হয় পিকআপ। ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ এবং ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার হওয়া মরদেহ পুলিশে সোপর্দ করা হয়।
আকবার শাহ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‌সিটি গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। ৩ জন ঘটনাস্থলেই মারা যান। অন্য দুজন হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ৫

প্রকাশের সময় : ০১:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫