গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজধানীতে হাসপাতালের বেজমেন্টে প্রাইভেটকারের ভেতর দুই লাশ
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৩:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / 280
রাজধানীর মালিবাগে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্টে পার্কিং করা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করছে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা।
সোমবার (১১ আগস্ট) দুপুরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং মরদেহ দুটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম।
তিনি বলেন, ‘খবর পেয়ে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেজমেন্টে পার্কিং করা অবস্থায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। বিস্তারিত পেলে জানানো হবে।’
Tag :






















