বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

ভারতের শিল্পপতি অনিল আম্বানির দেশত্যাগ ঠেকাতে ‘লুক আউট’ নোটিশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 284

শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য তার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করা হয়েছে ভারতে।

জানা যায়, ইন্ডিয়ার সব বিমানবন্দর ও জাহাজঘাটায় ওই নোটিশ পাঠানো হয়, যাতে সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে চলে যেতে না পারেন।

রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির সংস্থার বিরুদ্ধে তিন হাজার কোটি রুপি দেনার অভিযোগের তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারা অনিলকে জেরা করতে চায়। গত মঙ্গলবার ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল তাকে। না যাওয়ায় লুক আউট নোটিশ জারি করা হয়েছে। ৫ আগস্ট জেরার জন্য তাকে ফের ইডি অফিসে হাজির হতে বলা হয়েছে।

ইডির অভিযোগ, ঋণের অর্থের বিরাট এক অংশ ইয়েস ব্যাংকের প্রমোটারদের নিয়ন্ত্রিত বিভিন্ন সংস্থায় চলে যায়। ২০০৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইয়েস ব্যাংকের ওই ঋণ মঞ্জুর হয়েছিল। ঋণ মঞ্জুরের ক্ষেত্রে সেই ব্যাংক বহু নিয়মও লঙ্ঘন করেছিল বলে অভিযোগ। ইডির মতে, সেই টাকা ছিল ঘুষেরই নামান্তর। অনিলের বিরুদ্ধে ইডির তদন্তের আওতায় রয়েছে বিদেশের বিভিন্ন ব্যাংকের নানা অ্যাকাউন্ট ও অঢেল সম্পত্তি।

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) বক্তব্য অনুযায়ী, অনিলের বিভিন্ন সংস্থা বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক থেকে ৩১ হাজার ৫৮০ কোটি রুপি ঋণ নিয়েছে। ঋণের শর্ত ভেঙে ওই অর্থের এক বিরাট অংশ বিভিন্ন সংস্থায় পাঠানো হয়েছে। তার বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ১৭ হাজার কোটি রুপি প্রতারণার অভিযোগ রয়েছে। তার মধ্যে বেসরকারি ইয়েস ব্যাংকের কাছে ঋণ বাবদ তার দেনা তিন হাজার কোটি রুপি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতের শিল্পপতি অনিল আম্বানির দেশত্যাগ ঠেকাতে ‘লুক আউট’ নোটিশ

প্রকাশের সময় : ১০:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫