Dhaka ০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অং সান সুচি ৫ বছর পর কারামুক্ত, থাকবেন গৃহবন্দি যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়ায় সরবরাহ কম, বেগুন-কাঁকরোলের দামে সেঞ্চুরি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, তালিকায় নেই বাংলাদেশ ২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে : মমতা নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৮৭ মনোনয়ন, থাকছেন কারা ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই নওগাঁর নিয়ামতপুরে ২০২৬–২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত ১৭ জেলার জন্য আবহাওয়ার সতর্কবার্তা, কালবৈশাখীর শঙ্কা

মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 76

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ওই গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫), তার ছেলে রাসেল মিয়া (২৮) ও মেয়ে জোনাকি আক্তার (২২)।

পুলিশ সুপার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় নিহতদের পরিবারের আরও একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নিহতদের মাদক কারবারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কেউ যদি কোনো অপরাধে জড়িত থাকে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে। তবে কোনোভাবেই কাউকে বিচারবহির্ভূত আঘাত করতে পারবে না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ০১:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫