Dhaka ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অং সান সুচি ৫ বছর পর কারামুক্ত, থাকবেন গৃহবন্দি যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়ায় সরবরাহ কম, বেগুন-কাঁকরোলের দামে সেঞ্চুরি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, তালিকায় নেই বাংলাদেশ ২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে : মমতা নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৮৭ মনোনয়ন, থাকছেন কারা ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই নওগাঁর নিয়ামতপুরে ২০২৬–২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত ১৭ জেলার জন্য আবহাওয়ার সতর্কবার্তা, কালবৈশাখীর শঙ্কা

চট্টগ্রামে মানববন্ধনে হামলা, জানা গেল নারীকে লাথি মারা যুবকের পরিচয়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 106

জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ ও রাজশাহীতে গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলার নিন্দা জানিয়ে চট্টগ্রামে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ছাত্রজোটের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

গতকাল বুধবার (২৮ মে) বিকেলে দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজন নারী রয়েছেন।

তাদের একজনকে লাথি মারার একটি ছবি ইতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, মানববন্ধনের আয়োজন করে গণতান্ত্রিক ছাত্রজোট। একই সময়ে সেখানে শাহবাগবিরোধী ঐক্যের কর্মীরাও উপস্থিত হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা এবং হাতাহাতির সৃষ্টি হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এই উত্তেজনায় গণতান্ত্রিক ছাত্রজোটের বেশ কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর আহত তিনজন হলেন- সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সভাপতি রিপা মজুমদার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শ্রীকান্ত বিশ্বাস সিকু এবং অর্থ সম্পাদক সুদীপ্ত গুহ। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা।

এদিকে নারীকে লাথি দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত যুবকের পরিচয় পাওয়া গেছে।

আকাশ চৌধুরী নামে ওই যুবক সাতকানিয়া উপজেলার বাসিন্দা। তবে তিনি জামায়াতের কোনো পদে নেই হলে নিশ্চিত করেছেন দলটির একাধিক নেতা। যদিও আকাশ চৌধুরীর সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে আকাশ চৌধুরীর বিরুদ্ধে নগরের মুরাদপুরে সুন্নিদের কর্মসূচিতে হামলার অভিযোগ ছিল।
গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা অভিযোগ করে জানান, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন তারা।

এ সময় অতর্কিত শিবির সংশ্লিষ্ট একটি গোষ্ঠী তাদের ওপর হামলা চালায়। হামলার পর তারা মানববন্ধন বন্ধ করতে বাধ্য হন। পরবর্তীতে তাদের ব্যবহৃত ব্যানার ছিঁড়ে আগুন দেওয়া হয়।
আরো পড়ুন

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সহসভাপতি পুষ্পিতা নাথ বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে গিয়েছিলাম। কিন্তু তার আগেই ফেসবুকে নানা উস্কানিমূলক পোস্ট আসে। আমাদের ওপর অতর্কিত হামলা হয়।’

শাহবাগবিরোধী ঐক্যের প্রধান সমন্বয়কারী আবরার হাসান রিয়াদ বলেন, ‘শাহবাগ আন্দোলনের নামে এসব বাম সংগঠন শেখ হাসিনার ফ্যাসিবাদ কায়েমে সহযোগিতা করেছে। এখন তারা আবার ষড়যন্ত্র করছে। আমরা এসব ষড়যন্ত্র প্রতিহত করব।’

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, ‘দুপক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা ও হাতাহাতি হয়েছিল। আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চট্টগ্রামে মানববন্ধনে হামলা, জানা গেল নারীকে লাথি মারা যুবকের পরিচয়

প্রকাশের সময় : ১২:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫