বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আজ টিভিতে যা দেখবেন (১৮ নভেম্বর ২০২৬) বৃষ্টিতে ভেসে গেল ‘মুভিং ডে’, জোহানেসবার্গে এখন তিন ফলই সম্ভব ‘গান নিয়েই আমার যত স্বপ্ন’ রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় আমরা যুদ্ধ বন্ধ করব না: নেতানিয়াহু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 97

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধ তিনি বন্ধ করবেন না। তবে তিনি অস্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা উড়িয়ে দেননি।

মঙ্গলবার (১৩ মে) রাতে আহত ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাতের সময় নেতানিয়াহু বলেন, “হামাসকে নির্মূল করা এবং আমাদের সব জিম্মিকে মুক্ত করা—এই দুই কাজ একসঙ্গে চলবে। হামাস যদি বলে—‘আমরা আরও ১০ জন মুক্তি দিতে চাই’, তাও আমরা যুদ্ধ বন্ধ করব না।”

এ তথ্য নিশ্চিত করেছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু। একইসঙ্গে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু তার রাজনৈতিক জোটসঙ্গীদের আশ্বস্ত করে বলেছেন, ইসরায়েল কেবল অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে, তাও বন্দি বিনিময়ের শর্তে।

নেতানিয়াহু বলেন, আগামী কয়েক দিনের মধ্যে আমরা পূর্ণ শক্তি নিয়ে অভিযান চালাব হামাসকে পরাজিত করতে। আমাদের সেনারা ইতোমধ্যেই সেখানে মোতায়েন রয়েছে।

এর আগে সোমবার নেতানিয়াহুর দপ্তর জানায়, তিনি তার আলোচক দলকে কাতারে পাঠিয়েছেন সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনার জন্য। প্রতিনিধি দলটি বৃহস্পতিবার পর্যন্ত দোহার অবস্থান করবে।

উল্লেখ্য, গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। মানবিক বিপর্যয় মোকাবিলায় বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও ইসরায়েলের অবস্থানে দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজায় আমরা যুদ্ধ বন্ধ করব না: নেতানিয়াহু

প্রকাশের সময় : ১০:০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫