রাজবাড়ীতে জোৎস্না বিলাস
- প্রকাশের সময় : ০৫:২৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / 152
‘ও চাঁদ সামলে রেখো জোছনাকে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে’- মনকাড়া এমন সব গান, কবিতা, নানান রকম গল্পে অনুষ্ঠিত হয়েছে জ্যোৎ¯œা বিলাস।
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের উদ্যোগে সোমবার রাতে পাঠাগারের ছাদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জ্যোৎ¯œা রাত নিয়ে নিজেদের অনুভ‚তি ও স্মৃতির কথা বলেন রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসুদ্দজ্জামান চৌধুরী বাবলা, বিশ^ ভরা প্রাণ এর সভাপতি আতাউর রহমান, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি ফারুক উদ্দিন প্রমুখ।
সঙ্গীত পরিবেশন করেন রনজিৎ সরকারম সুমন আহমেদ, আব্দুল জব্বার, ডা. তাপস কর্মকার, মো. খোকন, নাজমুল ইমাম। কবিতা আবৃত্তি করেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা আহসান হাবীব, রাজবাড়ী সরকারি কলেজের প্রভাষক সুরজিৎ চক্রবর্তী, সোলেমান কবিরাজ, হারুন অর রশীদ।
সঞ্চালনা করেন কবি খোকন মাহমুদ।






















