বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বৃষ্টিতে ভেসে গেল ‘মুভিং ডে’, জোহানেসবার্গে এখন তিন ফলই সম্ভব ‘গান নিয়েই আমার যত স্বপ্ন’ রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 152

যুক্তরাষ্ট্রে আবারও ট্রাম্প-বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। স্থানীয় সময় শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক এবং শিকাগোসহ বড় বড় শহরগুলোতে বিক্ষোভ হয়েছে।

‘৫০৫০১’ নামে পরিচিত এই বিক্ষোভের অর্থ হলো- ৫০ রাজ্যে ৫০ বিক্ষোভ, এক আন্দোলন। আয়োজকরা আমেরিকান রিভল্যুশনারি ওয়ার বা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরুর ২৫০ তম বার্ষিকীর সাথে মিলিয়ে এই বিক্ষোভ করার পরিকল্পনা করেছেন।

হোয়াইট হাউজের সামনে ছাড়াও টেসলা ডিলারশিপের সামনে এবং বহু শহরের কেন্দ্রে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন ইস্যুতে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিবাদ সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে গত এপ্রিলে ট্রাম্পবিরোধী ‘হ্যান্ডস অফ’ বিক্ষোভে বিশাল পরিমাণে মানুষ অংশ নিয়েছিলেন।

জনমত জরিপগুলো বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। শনিবারের বিক্ষোভে ট্রাম্পের বেশ কয়েকটি পদক্ষেপ তুলে ধরে বিক্ষোভ করেন আন্দােলনকারীরা। এর মধ্যে সরকারি চাকরি কাটছাঁট ও অন্য খরচ কমানোর মতো সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের নেওয়া পদক্ষেপও রয়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। সরকারকে ঢেলে সাজানো এবং প্রেসিডেন্টের কর্তৃত্ব সম্প্রসারণের জন্য দ্রুত পদক্ষেপ শুরুর পর ওই বিক্ষোভ শুরু হয়।

গত ২০ জানুয়ারি দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণ করেই একের পর এক নির্বাহী আদেশ এবং অন্যান্য পদক্ষেপ গ্রহণের কারণে নিজের দেশ এবং দেশের বাইরেও সমালোচনার শিকার হচ্ছেন ট্রাম্প। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ।

২০১৭ সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন সে সময়ও তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ

প্রকাশের সময় : ১০:৫৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫