রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান! ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা: চার দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল জমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের কামিন্স কি আসলেই জানতেন না বল বিকৃতির কথা, ওয়াসিম আকরাম কী বলছেন

প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষা থেকে বঞ্চিত ১৩ শিক্ষার্থী, উদ্যোগে ফিরল আশার আলো

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৪৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 152

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ জন এসএসসি পরীক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনায় চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। কিন্তু স্থানীয় প্রশাসন ও দায়িত্বশীল ব্যক্তিদের সময়োপযোগী হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত হয়েছে শিক্ষার্থীদের, যা তাদের জন্য এক নতুন আশার আলো এনে দিয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, যথাসময়ে রেজিস্ট্রেশন ও ফরম পূরণের ফি পরিশোধ করা হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ বোর্ডে ফরম জমা দেয়নি। পরীক্ষার দিন সকালে প্রবেশপত্র দেয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা তালাবদ্ধ বিদ্যালয় পায়। প্রবেশপত্র না পেয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে না পারায় তারা কান্নায় ভেঙে পড়ে। এ ঘটনায় উত্তেজিত অভিভাবক ও শিক্ষার্থীরা গত ১০ এপ্রিল কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং পরে বিদ্যালয়ে ভাঙচুর চালায়। পুলিশ প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে আটক করে থানায় হেফাজতে নেয়।

উখিয়া উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার বদরুল আলম জানান, ১৩ জন শিক্ষার্থীর কেউই বোর্ডে ফরম পূরণ করতে পারেনি। বিষয়টি তদন্তসাপেক্ষে সমাধানের চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার মাত্র ৩০ মিনিট আগে আমাদের সাথে যোগাযোগ করে। পরে দেখা যায়, ফরম বোর্ডে জমা দেয়া হয়নি। এ ধরনের ছায়া-প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যত হুমকির মুখে পড়ছে।’

তবে এই অনিশ্চয়তার মধ্যে আশার খবর হলো, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন, উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এবং কক্সবাজার জেলা প্রশাসক ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাথে সমন্বয় করে এই ১৩ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করেন। এই উদ্যোগে শিক্ষার্থীদের মুখে আবার হাসি ফিরেছে।

অভিভাবকরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘দায়িত্বশীলদের সহযোগিতা না পেলে আমাদের সন্তানদের একটি বছর হারিয়ে যেত।’

শিক্ষার্থী রুমা আক্তার বলেন, ‘আমি ভেবেছিলাম সব শেষ। কিন্তু আবার যখন জানলাম পরীক্ষা দিতে পারব, তখন মনে হলো জীবন ফিরে পেলাম। এই ঘটনায় শিক্ষাব্যবস্থার দুর্বলতা যেমন উন্মোচিত হয়েছে, তেমনি সঠিক সময়ে প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার বাস্তব উদাহরণও তৈরি হয়েছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষা থেকে বঞ্চিত ১৩ শিক্ষার্থী, উদ্যোগে ফিরল আশার আলো

প্রকাশের সময় : ০৬:৪৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫