রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘তরুণদের সময় দিন’, উরুগুয়ের কাছে হেরে স্কালোনি হেমন্তের সন্ধ্যায় অদিতি-বাপ্পার গানে মুগ্ধতা হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান! ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা: চার দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল জমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ

পরীক্ষায় অংশ না নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কিশোরী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / 188

বরগুনার আমতলীতে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ না নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক দাখিল পরীক্ষার্থী। আর ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার পূর্ব চন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার মহিষকাটা এলাকার দাখিল পরীক্ষার্থী এক ছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী চাওড়া ইউনিয়নের পূর্ব চন্দ্রা গ্রামের আরিফ মৃধার প্রেমের সম্পর্ক হয়। প্রেমিক কলেজপড়ুয়া আরিফ মৃধা তাকে বিয়ে না করে কালক্ষেপণ করতে থাকেন। ৩ এপ্রিল আরিফের বাড়ি আসে ওই পরীক্ষার্থী। পরে আরিফের পরিবার বিয়ের আশ্বাস দিয়ে তাকে আমতলী থানায় পাঠায়। পুলিশ তাকে স্থানীয় মনির প্যাদার হেফাজতে দেন। কিন্তু আরিফ তাকে বিয়ে করেননি।

আজ তার দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সে পরীক্ষায় অংশ না নিয়ে আরিফ মৃধার বাড়িতে অনশনে বসেছে। পরে সে ঘোষণা দেয়, ২৪ ঘণ্টার মধ্যে আরিফ তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবে। অপর দিকে আরিফ মৃধা ও তার পরিবার এলাকা ছেড়ে চলে গেছে।

ওই দাখিল পরীক্ষার্থী বলে, আরিফ মৃধা আমার সঙ্গে তিন বছর ধরে প্রেম করছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে একাধিকবার ধর্ষণ করেছেন। এখন তার পরিবারের কথামতো আমাকে বিয়ে করতে রাজি না। তাই আমি পরীক্ষা দেওয়া বন্ধ করে বিয়ের দাবিতে আরিফের বাড়িতে অনশনে বসেছি। ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। আমি তো আমার সবই হারিয়েছি। এখন আর কোথাও যাওয়ার সুযোগ নেই।

ওই পরীক্ষার্থী বলে, ৩ এপ্রিল আমি এ বাড়িতে আসার পর আরিফের মা আমাকে তার ছেলের সঙ্গে রাতে থাকতে দিয়েছেন, এখন তারা পালিয়ে গেছেন।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, দুই পরিবার বসে সমাধান করতে বলেছি। সমাধান হয়েছে কি না, আমি জানি না। এ বিষয়ে কথা বলতে আরিফ মৃধা ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ গণমাধ্যমকে বলেন, বিষয়টি জানি। মেয়ের বিয়ের বয়স হয়নি। তাই আমি একজনের জিম্মায় দিয়েছিলাম।

ওসি বলেন, মেয়ের পরিবারের লোকজনকে জানানো হয়েছে, কিন্তু তারা মেয়েকে নিতে রাজি নন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পরীক্ষায় অংশ না নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কিশোরী

প্রকাশের সময় : ১১:০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫