Dhaka ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নাইটক্লাবের ছাদ ধসে প্রাদেশিক গভর্নরসহ নিহত ৭৯

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 132

ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি নাইটক্লাবের ছাদ ধসে কমপক্ষে ৭৯ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বুধবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।

দুর্ঘটনায় প্রাদেশিক গভর্নর এবং মেজর লিগ বেসবলের সাবেক খেলোয়াড় অক্টাভিও ডোটেলও নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে ৫১ বছর বয়সী ডোটেল মারা যান।

স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। জেট সেট নাইটক্লাবে জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজের একটি কনসার্ট চলছিল। অনুষ্ঠানস্থলের ভেতরে শত শত মানুষ ছিলেন। সবাই আনন্দ উদযাপনে ছিলেন মাতোয়ারা।

বর্তমানে প্রায় ৪০০ উদ্ধারকারী ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান করছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের (সিওই) পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ বলেন, তিনি আশাবাদী যে ধসে পড়া ছাদের নিচে চাপা পড়া অনেকেই এখনও বেঁচে আছেন। দ্রুত উদ্ধার করা গেলে তাদের অধিকাংশকে বাঁচানো যাবে।

জেট সেট সান্টো ডোমিঙ্গোর একটি জনপ্রিয় নাইটক্লাব। সাধারণত সোমবার সন্ধ্যায় নিয়মিত নৃত্য-সঙ্গীত কনসার্টের আয়োজন করে ক্লাবটি। সেসব অনুষ্ঠানে রাজনীতিবিদ, ক্রীড়াবিদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নাইটক্লাবের ছাদ ধসে প্রাদেশিক গভর্নরসহ নিহত ৭৯

প্রকাশের সময় : ০১:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫