Dhaka ১০:৫০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 331

আওয়ামী লীগের সাবেক এমপি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মোরশেদ আলম বেসরকারি টেলিভিশন আরটিভিরও চেয়ারম্যান। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক এমপি বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার

প্রকাশের সময় : ১১:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫