বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বৃষ্টিতে ভেসে গেল ‘মুভিং ডে’, জোহানেসবার্গে এখন তিন ফলই সম্ভব ‘গান নিয়েই আমার যত স্বপ্ন’ রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮০, জাতিসংঘের ক্লিনিকেও হামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • / 109

গাজার ওপর ইসরায়েলি হামলার তীব্রতা বেড়েই চলেছে। গত বুধবার (৩ এপ্রিল) রাতে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও প্রায় ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে গাজার নিহতের সংখ্যা ৫০ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে। এরই মধ্যে, গাজা শহরের জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত জাতিসংঘের একটি ক্লিনিকে বোমা হামলা চালানো হয়। এই হামলায় নারী ও শিশুসহ ২২ জন প্রাণ হারান।

আল জাজিরা ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার ভোর থেকে শুরু হওয়া এই হামলায় গাজায় অন্তত ৭৭ জন নিহত হন। এরপর রাতে আরও কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন এবং এই হামলাকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ বলেও অভিহিত করেছে তারা।

একটি মেডিকেল সূত্র এর আগে জানিয়েছিল, জাতিসংঘ পরিচালিত ওই ক্লিনিকে হামলায় নিহতদের মধ্যে ৯ জন শিশু এবং হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন। মূলত জাবালিয়া শহরের বাস্তুচ্যুত শত শত বেসামরিক লোক ওই ক্লিনিকে আশ্রয় নিয়েছিলেন। হামলার পর, ভবনে আগুন লেগে গেলে অনেক নিহতের দেহ পুড়ে যায়।

ইসরায়েলি বাহিনী তাদের হামলার ব্যাখ্যায় দাবি করেছে, হামাস সদস্যরা ওই ক্লিনিকের ভেতরে অবস্থান করছিল এবং তাদের বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে। তবে হামাস এই দাবি নাকচ করেছে এবং একে ‘স্পষ্ট মিথ্যাচার’ বলে অভিহিত করেছে।

এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং ‘গণহত্যা, বাস্তুচ্যুতি এবং দখলদারিত্ব বন্ধ করতে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সংকটের রাজনৈতিক নিষ্পত্তি কার্যকর করতে’ ইসরায়েলি বাহিনীর ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে।

গাজার মানবিক পরিস্থিতি দিন দিন আরও খারাপ হয়ে উঠছে। লাখ লাখ মানুষ আশ্রয় হারিয়েছে, এবং তাদের জন্য খাদ্য, পানীয় এবং চিকিৎসা সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতির উন্নতি জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়ে যাচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময় একই ইউএনআরডব্লিউএ ক্লিনিকে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছিল। চিকিৎসকদের মতে, বুধবার সকাল থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা জুড়ে বিমান হামলা জোরদার করেছে এবং ছিটমহল জুড়ে পৃথক হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন।

এই সংঘাতের ফলে মানবিক বিপর্যয়ের মাত্রা আরও বাড়ছে, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮০, জাতিসংঘের ক্লিনিকেও হামলা

প্রকাশের সময় : ১১:৪৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫