Dhaka ০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন

ভারতে পটকা বানানোর সময় বিস্ফোরণে শিশুসহ নিহত ৭

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • / 93

ভারতের দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা এলাকায় পটকা বানানোর সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন একজন।

সোমবার পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকার বণিক পরিবারে এই ঘটনা ঘটে। বংশ পরম্পরায় দীর্ঘ দিন ধরেই পটকা বানাত ওই বণিক পরিবার।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তাদের পরিবারে মোট ১১ জন সদস্য। চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক দুই ভাই।
সোমবার এই দুর্ঘটনায় তাদের বাবা অরবিন্দ বণিক (৬৫), দাদী প্রভাবতী বণিক (৮০) , চন্দ্রকান্তের স্ত্রী সান্ত্বনা বণিক (২৮), দুই সন্তান অর্ণব বণিক (৯) ও অস্মিতা বণিক (৮ মাস) এবং তুষারের দুই সন্তান আনুষ্কা বণিক (৬ মাস) এবং অঙ্কিত বণিক (৬ মাস) মারা গেছেন। তুষারের স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। তিন জন বাড়ির বাইরে ছিলেন।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ আচমকা বিকট শব্দ শোনা যায়। তার কিছুক্ষণ পর স্থানীয়েরা দেখতে পান আগুনের ধোয়া। পরে আগুন নেভানোর সময় আবার কয়েকটি বিস্ফোরণ ঘটে। বাড়িতেই পটকা মজুত ছিল। সেখান থেকে এই অগ্নিকাণ্ড। গ্যাস সিলিন্ডার ছিল সেটিও বিস্ফোরণ হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতে পটকা বানানোর সময় বিস্ফোরণে শিশুসহ নিহত ৭

প্রকাশের সময় : ১০:৫১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫