গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় মসজিদে ঈদের জামাতে মুসল্লিদের ঢল
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৯:২৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
- / 115
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিপুলসংখ্যক মুসল্লি।
প্রতি বছরের মতো এবারো জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। যার মধ্যে প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে। এর এক ঘণ্টা পর পর আরো তিনটি জামাত এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
এদিকে মসজিদ ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Tag :





















