বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বৃষ্টিতে ভেসে গেল ‘মুভিং ডে’, জোহানেসবার্গে এখন তিন ফলই সম্ভব ‘গান নিয়েই আমার যত স্বপ্ন’ রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান

ইতিহাসে প্রথমবার স্বর্ণের দাম ৩১০০ ডলার ছাড়ালো

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • / 129

ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম তিন হাজার ১০০ মার্কিন ডলারের ওপর উঠেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৩১ মার্চ) বিশ্ববাজারে স্পট স্বর্ণের দাম প্রতি আউন্স রেকর্ড তিন হাজার ১০৬ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

এতে আরো বলা হয়, এ বছর স্বর্ণের দাম ১৮ শতাংশের বেশি বেড়েছে। চলতি মাসের শুরুর দিকে স্বর্ণের দাম প্রথমবারের মতো তিন হাজার ডলার ছাড়ায়।

বিশেষজ্ঞদের মতে, এটি হলো অর্থনৈতিক অস্থিতিশীলতা, ভূ-রাজনৈতিক টানাপোড়েন এবং মুদ্রাস্ফীতি সম্পর্কে বাড়তি উদ্বেগের প্রতিফলন।

ওসিবিসির বিশ্লেষকরা বলেছেন, বর্তমানে, ভূ-রাজনৈতিক উদ্বেগ এবং শুল্কের অনিশ্চয়তার প্রেক্ষাপটে স্বর্ণের নিরাপদ আশ্রয় এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে রক্ষাকবচ হিসেবে আবেদন আরো শক্তিশালী হয়েছে। চলমান বৈশ্বিক বাণিজ্য সঙ্ঘাত এবং অনিশ্চয়তার মধ্যের স্বর্ণের ভবিষ্যৎ সম্পর্কে আমরা ইতিবাচক রয়েছি।

গোল্ডম্যান স্যাশ, ব্যাংক অব আমেরিকা এবং ইউবিএস এ মাসে স্বর্ণের দামের পূর্বাভাস বাড়িয়েছে। গোল্ডম্যান স্যাশ পূর্বাভাস দিয়েছে, স্বর্ণের দাম বছরের শেষ নাগাদ তিন হাজার ৩০০ ডলারে পৌঁছাবে। তাদের আগের পূর্বাভাসে এর পরিমাণ তিন হাজার ১০০ ডলার বলা হয়েছিল।

এছাড়া, ব্যাংক অব আমেরিকা ২০২৫ সালে স্বর্ণের দাম তিন হাজার ৬৩ ডলার প্রতি আউন্স এবং ২০২৬ সালে তিন হাজার ৩৫০ ডলারে পৌঁছানোর আশা করছে, যা তাদের আগের পূর্বাভাসে যথাক্রমে দু’ হাজার ৭৫০ ডলার এবং দু’ হাজার ৬২৫ ডলার ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের শিল্পকে রক্ষা এবং বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে নতুন শুল্ক পরিকল্পনা প্রকাশ করেছেন। এর মধ্যে মধ্যে আমদানি করা গাড়ি এবং অটো যন্ত্রাংশে ২৫ শতাংশ শুল্ক এবং চীন থেকে সব ধরনের আমদানিতে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আগামী ২ এপ্রিল নতুন পারস্পরিক শুল্ক ঘোষণা করার ইচ্ছা পোষণ করেছেন।

মেরেক্সের পরামর্শক এডওয়ার্ড মেইর বলেন, ‘শুল্কের বিষয়গুলো স্বর্ণের দামকে আরো বাড়াতে থাকবে, যতক্ষণ না টিট-ফর-ট্যাট অভিযানের কোনো সমাপ্তি আসে।’

সূত্র: রয়টার্স

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইতিহাসে প্রথমবার স্বর্ণের দাম ৩১০০ ডলার ছাড়ালো

প্রকাশের সময় : ০৪:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫