জুলাই-আগস্টে নিহত আহতদের পরিবারে চেক বিতরণ

- প্রকাশের সময় : ০৯:১৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / 161

জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ১১ জনকে ১৯ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেছে রাজবাড়ী জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ অনুদানের চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক সুলতানা আক্তার সভাপতিত্বে অনুষ্ঠারে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাজহারুল ইসলাম, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসান প্রমুখ। জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারদের জন্য সরকার সব সময় সহায়তা দিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
জেলা পরিষদের পক্ষ থেকে তিনটি শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ক্যাটাগরিতে আহত পাঁচ পরিবারের প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা ও বি ক্যাটাগরিতে আহত তিন পরিবারের প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে সর্বোমোট ১৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।






















