রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘তরুণদের সময় দিন’, উরুগুয়ের কাছে হেরে স্কালোনি হেমন্তের সন্ধ্যায় অদিতি-বাপ্পার গানে মুগ্ধতা হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান! ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা: চার দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল জমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ

এনসিপির ইফতার মাহফিলে প্রধান অতিথি আওয়ামী লীগ নেতা, অতঃপর…

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 154

জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতার উপস্থিতি ও বক্তব্য দেওয়া নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। গত সোমবার (২৪ মার্চ) জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এনসিপির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই আয়োজনে শহীদ পরিবারের সদস্য, পেশাজীবী, আলেম-ওলামা ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য কাজী রাবীউল হাসান মোনায়েম। তিনি সেখানে বক্তব্য দেন এবং এনসিপিকে স্বাগত জানান। তার বক্তব্য ও উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে, বিশেষ করে বামপন্থী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা গেছে, কাজী রাব্বীউল হাসান মোনায়েম জয়পুরহাট-২ আসন থেকে একসময় জাসদের মনোনীত সংসদ সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং বর্তমানে কালাই উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ১নং সদস্য।

ফেসবুকে তার বক্তব্য ও উপস্থিতির ছবি প্রকাশিত হওয়ার পর বিতর্ক শুরু হয়।

এদিকে বিতর্কের মুখে কাজী রাব্বীউল হাসান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমি আমন্ত্রণ পেয়ে সেখানে গিয়েছিলাম। আয়োজকরা আমাকে বক্তব্য দিতে বললে আমি বক্তব্য দিয়েছি। নতুন একটি রাজনৈতিক দল হিসেবে তাদের স্বাগত জানিয়েছি। যেকোনো দল আমাকে দাওয়াত দিলে আমি সেখানে যাব। আমাকে নিয়ে অযথা অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে বামপন্থী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক হাসিবুল হক বলেন, ‘কাজী রাব্বীউল হাসান আওয়ামী লীগের নেতা। অথচ তাকে এনসিপির ইফতার অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হয়েছে। আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসনের জন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি, এটি রাজনৈতিকভাবে সাংঘর্ষিক ঘটনা।’

জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক ওমর আলী বলেন, ‘বিশিষ্ট নাগরিক হিসেবে কাজী রাব্বীউল হাসানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি ইফতার অনুষ্ঠানে এসে বক্তব্য দিয়েছেন, এটা সত্য। তবে তার নাম আওয়ামী লীগের কমিটিতে নেই। বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এনসিপির ইফতার মাহফিলে প্রধান অতিথি আওয়ামী লীগ নেতা, অতঃপর…

প্রকাশের সময় : ১০:০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫